জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রোববার ২শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে তিতাস কর্তৃপক্ষের অগোচরে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ওই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৪০টি আবাসিক বাড়িতে সংযুক্ত আনুমানিক ২শ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৫ ০০ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়।
অভিযানে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ ও মোঃ আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ রাকিব হাসান, সহকারি কর্মকর্তা আল আমিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :