সর্বশেষ :

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিনের পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৫ । ১:৪৫ অপরাহ্ণ
গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিনের পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান
বক্তব্য রাখছেন শহীদ সাংবাদিক তুহিনের শ্বশুর

গাজীপুরে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া বিভাগ ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুয়ায়ের।

সোমবার (২৫ আগস্ট) গাজীপুরের চৌরাস্তায় প্রকাশ্যে খুন হওয়া দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার শহীদ আসাদুজ্জামান তুহিনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দীন, দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক, সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ ফারুক, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন, গাজীপুর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহ্ আলম বকশী (সাবেক সচিব), মহানগর প্রচার সম্পাদক সালাহ উদ্দীন আইউবী, নেয়ামত উল্লাহ শাকের প্রমুখ।

এসময় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানচিত্র