জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

মহান বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী করেছে গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবির। র্যালীটি সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগরীর ভুষিরমিল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে আইইউটির সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মহানগর সদর মেট্রো-থানা জামায়াত ইসলামীর আমীর মাঃ সালাহউদ্দিন আইউবী।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাঃ আইউবী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে যা আমরা দেখতে দেখতে স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি।
তিনি আরো বলেন, স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া দিয়েছে।
গাজীপুর মহানগর শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির সবসময় অগ্রনী ভুমিকা পালন করে আসছে। জুলাই বিপ্লবের পর নতুন করে এদেশে আর কোন ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার থাকার আহব্বান জানান।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক আব্দুর রহিম, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক আঃ জলিল আকন্দ, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সভাপতি আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর জেলা সভাপতি ফরহাদ হোসেনসহ অসংখ্য নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :