সর্বশেষ :

গাজীপুরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৫ । ৬:০৬ পূর্বাহ্ণ
গাজীপুরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

গত শনিবার (২৪ আগস্ট) রাতে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃিত ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৫) কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় হাজী মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছিলেন।

বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে দশটায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ঠিক ওই সময় আগে থেকে ওৎ পেতে থাকা একটি ব্যক্তিগত গাড়ি থেকে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী বের হয়ে গতিরোধ করে। এ সময় সে দৌড় দেওয়ার চেষ্টা করলে তাকে একটি ধারালো চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে নগদ আড়াই লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময়ে আশপাশের লোক এগিয়ে আসার চেষ্টা করলে ছিনতাইকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এ সময়ে আতঙ্কে আশপাশের লোকজন সরে গেলে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়[ী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ছিনতাইকারী পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই—বাছাই করে দেখা হচ্ছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

###
হা/র/শা-২৪—০৮

বাংলাদেশের মানচিত্র