জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে সালনা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দ (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নড়াইল জেলার লোহাগড়া থানার মৌলভী ধানারই এলাকার বায়োজিদ হোসেন তুহিন (৪২) এবং তার স্ত্রী পারভীন আক্তার (২৩)। তারা সালনা মন্ত্রীবাড়ি রোড এলাকার জনৈক গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালনা এলাকার গিয়াস উদ্দিনের ভাড়া বাড়ির তিনতলা ভবনের উত্তর পাশের ফ্লাটে তুহিন-পারভীন দম্পতির কক্ষে অভিযান চালানো হয়। এসময় তাদের ঘরে থাকা আলমারী ও পলিথিন ব্যাগ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এবিষয়ে শনিবার (৩০ অক্টোবর) সকালে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর এসআই আবুল হাসান বাদি হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, গ্রেফারকৃত তুহিনের বিরুদ্ধে ২০১৮ সালে ঢাকার উত্তরা ও ভাটারা থানায় এবং ২০১৭ সালে জয়দেবপুর থানায় মাদক আইনে এবং ২০১৩ সালে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :