জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: কিছুতেই যেন থামছে না গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ কমিটি বিতর্ক। গত কয়েকদিন যাবত মহানগরের বিভিন্ন স্থানে নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ চলছে। আজও কোনাবাড়ি থানা এলাকায় জুমার নামাজের (৮ অক্টোবর) পর শতশত নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে মিছিল করে।
এসময় তারা স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগীয় টীমের বিরুদ্ধে স্লোগান দেন, মহানগর নেতৃবৃন্দের বিরুদ্ধে স্লোগান দেন এবং অনতিবিলম্বে কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের “পকেট কমিটি” বাতিলের দাবি জানান। কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ইউসুফের নেতৃত্বে মিছিলটি শহরের নতুন বাজার থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড যেয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা বলেন, ঘোষিত বর্তমান কমিটি তৃণমূলের কর্মীরা প্রত্যাখান করেছে, এই কমিটি বাতিল ঘোষণা করা না হলে বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। কমিটি ঘোষণার পরপরই বাসন, গাজীপুর মেট্রো, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম থানায় কমিটি বিরোধী বিক্ষোভ হয়েছে।
আপনার মতামত লিখুন :