জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

“দে শ দে খু ন বি শ্ব দে খু ন”এই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে গাজীপুর টুরিষ্ট ক্লাব। বিশ্ব পর্যটন দিবসে গাজীপুর সদর উপজেলার বেলায় বিল সংলগ্ন কেশরিতা বটমূলে ক্লাবের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক কমিটির আহবায়ক, মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান সিরাজ। উপস্থিত ডেলিগেটদের পরামর্শক্রমে ২০২৩- ২০২৫ বর্ষের জন্য বিশিষ্ট পর্যটক মোহাম্মদ কামরুজ্জামানকে সভাপতি ও সাংবাদিক মাসুদ রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবির। উক্ত কমিটির সহ-সভাপতি বিশিষ্ট চিত্রশিল্পী মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বরেণ্য পর্যটক শাফি কামাল, কোষাধ্যক্ষ, মেহেদী হাসান সিরাজ, দপ্তর সম্পাদক শামীম মোহাম্মদ, প্রচার সম্পাদক, নজরুল ইসলাম বাবু ও সদস্য ম, বজলুর রহমান। এর আগে সকাল ১০ টায় গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালিতে গাজীপুর টুরিষ্ট ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। বিকালে ঐতিহাসিক বেলাই-বিলে নৌকা ভ্রমণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :