জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ছাত্রদের এখন আগের মতো শাসন করা যায় না। অনেকেই ছাত্রদের শাসন করাকে নেগেটিভভাবে দেখেন। অনেকে শিক্ষার্থীদের শাসন করলে প্রতিবাদ করেন। অতি আদর সন্তানদের খারাপের দিকে নিয়ে যায়, আবার অতিশাসনও তারা খারাপের দিকে চলে যায়।
রোববার (১০ অক্টোবর) বিকেলে গাজীপুর নগরীর রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম ইসমাইল হোসেন খান, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষদের গড়ে তোলার দায়িত্বে যারা আছেন তারা হলেন শিক্ষক এবং বাবা-মা। এক্ষেত্রে বাবা-মা একে অপরের পরিপূরক। আমি মনে করি শিক্ষকরা, বাবা-মা’রা শাসন করবে এটাই স্বাভাবিক। আদরের পাশাপাশি যতটুকু প্রয়োজন তাদের শাসনও করতে হবে। সোহাগ করেন যিনি, শাসন করেন তিনি এ মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জেলার শহীদ বরকত স্টেডিয়ামটিকে আধুনিকায়ন করার বড় অন্তরায় হচ্ছে এটির জমি খাস তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। এর জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীণে নয়। আমরা এটিকে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নামমাত্র মূল্যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনতে চাচ্ছি। যখন এ জমি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নিতে পারবো তখনই এর আধুনিকায়নের কাজ শুরু করতে পারবো।
আপনার মতামত লিখুন :