, || - ||

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ৩
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতরা হলেন- পুবাইল থানার হায়দ্রাবাদ এলাকার মহিউদ্দিন (৪২), একই এলাকার জামাল হোসেন (৪৫) এবং যশোর সদর থানার ভেকুটিয়া এলাকার আব্দুল সালাম (৫০)।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

###