প্রকাশের সময় :
২৯ সেপ্টেম্বর- বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ নাগরিক বলেছেন, সেবায় বাংলাদেশ পুলিশের যেকোনো প্রান্তের যেকোনো সদস্য যত বেশি ইতিবাচক কাজ করবেন তত বেশি পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হবে। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এর ১জন সদস্য, বাগেরহাটের ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ৭জন পুলিশ সদস্য এবং স্থানীয় ৪জন নাগরিককে আইজিপির পক্ষ থেকে বিশেষ সম্মাননা, সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রণোদনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।