প্রকাশের সময় :
গাজীপুরে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, ক্বিরাত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ও বক্তৃতাসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, গাজীপুর শাখার প্রধান হাফেজ মাওলানা আকরাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর নূরুল আবছার ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর মুহাদ্দিস ড. রফিকুল ইসলাম আল মাদানি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর হাবিবুল্লাহ মোহাম্মদ আল আমিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি (দক্ষিণ) জোনের ওসি নাহিদ হাসান সুমন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক আবু সাঈদ মো. নূরে হাবিব, তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা গাজীপুর (বয়েজ) শাখার প্রিন্সিপাল আবু সা’দাত লুলু এবং উত্তরা শাখার ভাইস প্রিন্সিপাল মঈনুদ্দিন সরকার।
এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা পরিচালনা করেন সংস্কৃতি বিষয়ক শিক্ষক ইমাম সাজিদ। শিক্ষার্থীদের তিলাওয়াত, ক্বিরাত, ইসলামী সংগীত, কবিতা ও বক্তৃতা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
শাখা প্রধানের সঙ্গে সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মো. আলী আহসান, আমিনুল হিফয মো. নাসরুল্লাহ মাসরুর, নাজেমে তালি’মাত মো. সারোয়ার হোসেন, আরবি শিক্ষক মো. ইসহাক আহম্মেদ, সংস্কৃতি বিষয়ক শিক্ষক ইমাম সাজিদসহ হিফয ও জেনারেল বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কৃতি ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।