, || - ||

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুরে মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুরে মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুর প্রতিনিধি : ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে বৃহষ্পতিবার গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা।

গাজীপুর মহানগরের ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল নলজানী এলাকার দলীয় কার্যালয় হতে বের হয়ে বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে অয়ারলেস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মফিজ উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুল কাদির মন্ডল, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুস, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইস উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইমান উদ্দিন, বিকাশ সরকার, এনামুল হাসান নিঝুম প্রমূখ।

সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানান। তারা এ ঘটনার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধীতাকারী বিএনপি, জামায়াত ও তাদের মদদপুষ্ট মৌলবাদ গোষ্ঠীকে দায়ী করেন।