, || - ||

গাজীপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতাবার্ষিকী পালন

গাজীপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতাবার্ষিকী পালন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর: বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর শাখা আয়োজিত যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে আলোচনা সভা বন্ত্র, খাবার,দৃষ্টি ও শারিরিক প্রতিবন্দীদের মধ্যে সাদাছড়ি হুইল বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ম সম্পাদক এস এম আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ¦ মোঃ কামরুল আহ্সান সরকার রাসেল। প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন উপস্থিত থেকে দৃষ্টি ও শারিরিক প্রতিবন্দীদের মধ্যে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করেন। বক্তব্য রাখেন যুবলীগ নেতা জুয়েল মন্ডল,তোফাজ্জল হোসেন ইকবাল মাষ্টার রাহাত খান, শেখ ইউনুস, দেলোয়ার হোসেন বদরুল আলম পাশা, সোয়ানুর রহমান সোবাহান আমজাদ হোসেন পলাশ প্রমুখ।
######
গাজীপুর
তাং১১ ১১ ২০২০ ইং