প্রকাশের সময় :
গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডের নোয়াগাঁও অফারখোলা মার্কেট ব্যবসায়ী নতুন কমিটির পরিচিতি সভা গত ১৮ আগস্ট রাত দশটায় উক্ত ব্যবসায়ী কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
আলফাজ উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মোঃ হাসান আজমল ভূইয়া, এসময় বক্তব্য রাখেন সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নজরুল ইসলাম, বিএনপি নেতা নেসার উদ্দিন নুহু, ইন্টারন্যাশনাল ভলিবল রেফারি শেখ রাসেল হাসান শ্যামল, বিএনপি নেতা আজহারুল ইসলাম পলাশ, গাজীপুর প্রেসক্লাবের সদস্য এস এম হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা শফিকুল ইসলাম টিটু, সাহেদ পালোয়ান, শেখ মাসুদ প্রমুখ।
উল্লেখ গত ১৪ আগস্ট ২০২৬ সর্বসম্মতিক্রমে উক্ত ব্যবসায়ীদের মধ্যে থেকে আলফাজ উদ্দিন পালোয়ানকে সভাপতি এবং হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি ব্যবসায়ী কমিটি গঠন করা হয়, কমিটির অন্য সদস্য হলেন সিনিয়র সহ- সভাপতি আব্দুল খালেক, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খন্দকার, কোষাধাক্ষ রেজাউল আকন্দ, সহ কোষাধক্ষ্য নাসির খান, প্রচার সম্পাদক সবুজ খান, সদস্য তোফাজ্জল হোসেন লিটন, দেলোয়ার ভূঁইয়া ও জসিম উদ্দীন।
###